Labbaik Overseas
এক নজরে প্যাকেজ পরামর্শ পেমেন্ট তথ্য রিভিউ জিজ্ঞাসা
+880 1897992850
Hero Background
হজের আস্থা ও নির্ভরতার নাম লাব্বাইক ওভারসীজ লিমিটেড
হজ ২০২৭-এর প্রাক-নিবন্ধন চলছে। মাত্র ৩০ হাজার টাকায় আজই বুকিং করুন। আপনার পবিত্র যাত্রার বিশ্বস্ত সঙ্গী—লাব্বাইক ওভারসীজ
Placeholder Image
তিন প্রজন্মের আস্থা
পবিত্র হজ পালনের আস্থা ও নির্ভরতার প্রতীক লাব্বাইক ওভারসীজ লিমিটেড।দীর্ঘ ৫২ বছর ধরে, ঐতিহ্য ও নিষ্ঠার সাথে আমরা সেবা দিয়ে যাচ্ছি আল্লাহর মেহমানদের।
মোঃ কাউছার উদ্দীনব্যবস্থাপনা পরিচালক
প্রতি ধাপে ব্যক্তিগত যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করতে, প্রতিটি সফরে আমি নিজে হাজীদের সাথে উপস্থিত থাকি।
সাথে থাকছে প্রিয়জনদের সাথে যুক্ত থাকার জন্য একদম ফ্রি রোমিং সিম!
Hotel
Bus Service
হারাম শরীফ থেকে মাত্র ২০০ মিটার দূরত্বে আবাসন, আর যাতায়াতের জন্য রয়েছে আমাদের নিজস্ব নির্ভরযোগ্য বাস সার্ভিস।
আমাদের লক্ষ্যআল্লাহর মেহমানগণকে উন্নত, নির্ভরযোগ্য ও মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ইবাদত পালনের সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য
আমাদের ভিশনবাংলাদেশের অন্যতম সেরা ও সবচেয়ে বিশ্বস্ত হজ, উমরাহ এবং ট্রাভেল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হওয়া এবং প্রতিটি যাত্রীর আস্থা ও সন্তুষ্টির প্রতীক হয়ে ওঠা।
আমাদের সম্পর্কে
লাব্বাইক ওভারসীজ লিঃ হজ,ওমরাহ এবং এয়ার টিকেটিং এর বিশ্বস্ত প্রতিষ্ঠান
পবিত্র হজ পালনের আস্থা ও নির্ভরতার প্রতীক লাব্বাইক ওভারসীজ লিমিটেড। দীর্ঘ ৫২ বছরের অভিজ্ঞতায় আমরা হাজীদের পবিত্র যাত্রাকে করেছি আরও নিরাপদ, আরও স্বস্তিদায়ক।
১৯৫৮ সালে আমার বাবা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আবুল বেকারির স্বত্বাধিকারী আলহাজ জনাব আবুল খায়ের মোল্লা সাহেবের সঙ্গে সৌদি মোয়াল্লেমদের সাথে পরিচয়ের মাধ্যমে আমাদের হজ যাত্রীদের সেবার সূচনা হয়। ১৯৭৪ সালে আমার চাচা হাফেজ আহাম্মদ মোল্লার হাত ধরে শুরু হয় হজ কার্যক্রমের আনুষ্ঠানিক পরিচালনা। পরবর্তীতে ১৯৮২ সাল থেকে বড় ভাই আলহাজ্ব জামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে এই সেবার পরিধি আরও বিস্তৃত হয়। ২০০০ সালে সরকার হজ লাইসেন্স প্রবর্তন করলে লাব্বাইক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস নামে আমরা হজ লাইসেন্স অর্জন করি; ঐতিহ্যের ধারাবাহিকতায় আজও আমরা নিষ্ঠার সঙ্গে হাজীদের সেবা দিয়ে চলেছি। বিস্তারিত...
আমাদের গৌরবময় পথচলা: সাত দশকের আস্থা ও ঐতিহ্য আমাদের ব্যবসার শিকড় মিশে আছে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার ইতিহাসের সাথে। ১৯৪৮ সালে চট্টগ্রামের পাহাড়তলীতে প্রতিষ্ঠিত হয় ঐতিহাসিক 'হাজী ক্যাম্প'। তৎকালীন পূর্ব পাকিস্তানের হজযাত্রীগণ এই পাহাড়তলী থেকেই চট্টগ্রাম বন্দর হয়ে সমুদ্রপথে জাহাজে করে পবিত্র হজের উদ্দেশ্যে রওনা হতেন। সেই সময়ে সৌদি আরব থেকে সম্মানিত মোয়াল্লেমগণ বাংলাদেশে আসতেন এবং পাহাড়তলীতে ৩-৪ মাস অবস্থান করে হাজীদের কাফেলা গোছাতেন।

পাহাড়তলী হজ ক্যাম্পের ঠিক পাশেই অবস্থিত ছিল আমাদের শ্রদ্ধেয় পিতা, আলহাজ জনাব আবুল খায়ের মোল্লা মহোদয়ের সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘আবুল বেকারী’। হজ ক্যাম্পে অবস্থানকালীন সৌদি মোয়াল্লেমগণের নিয়মিত যাতায়াত ও আড্ডার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আবুল বেকারী। এই আন্তরিকতার সূত্র ধরেই ১৯৫৮ সালে সৌদি মোয়াল্লেমগণের সাথে আমাদের পরিবারের এক নিবিড় ও আত্মিক সুসম্পর্ক গড়ে ওঠে। আর এভাবেই রোপিত হয় আমাদের আজকের এই ঐতিহ্যবাহী হজ ব্যবসার বীজ।
নেতৃত্ব ও সম্প্রসারণ সময়ের সাথে সাথে আমাদের সততা ও সেবার পরিধি আরও বিস্তৃত হয়। ১৯৭৪ সালে বিখ্যাত সৌদি মোয়াল্লেম সালেমানি বোর কর্তৃক বাংলাদেশের 'নায়েবে মোয়াল্লেম' হিসেবে নিযুক্ত হন আমাদের শ্রদ্ধেয় চাচা হাফেজ আহাম্মেদ মোল্লা। অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি তৎকালীন হজ কার্যক্রম পরিচালনা করেন। পরবর্তীতে, ১৯৮২ সাল থেকে এই গুরুদায়িত্ব ও সুনামের হাল ধরেন আমার বড় ভাই আলহাজ জামাল উদ্দিন আহমেদ। তাঁর দূরদর্শী নেতৃত্বে আমাদের হজ সেবা এক নতুন উচ্চতায় পৌঁছায়।
প্রাতিষ্ঠানিক রূপ এবং 'হাব' (HAAB)-এর সূচনা ২০০০ সালে বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে বেসরকারি পর্যায়ে হজ লাইসেন্স প্রদান শুরু করে। প্রথম বছরেই সর্বোচ্চ মানদণ্ড বজায় রেখে হজ এজেন্সি হিসেবে লাইসেন্স লাভ করে 'লাব্বাইক ট্রাভেলস এন্ড ট্যুরস'। একই বছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল করতে 'হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ' (হাব-HAAB) প্রতিষ্ঠিত হয়। আলহাজ জামাল উদ্দিন আহমেদ এই ঐতিহাসিক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হওয়ার গৌরব অর্জন করেন এবং পরবর্তীতে তিনি 'হাব'-এর সম্মানিত সভাপতি হিসেবে অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালন করেন।
আধুনিক রূপান্তর ও বর্তমান নেতৃত্ব পারিবারিক এই গৌরবময় ঐতিহ্যের অংশ হিসেবে ২০০২ সাল থেকে আমি বড় ভাইয়ের সাথে হজ কার্যক্রমে সরাসরি যুক্ত হই। ২০০৫ সালে অংশীদার হিসেবে লাব্বাইক ট্রাভেলস এন্ড ট্যুরস (লাইসেন্স নং-০২৭০)-এর লাইসেন্স প্রাপ্ত হই এবং পূর্বপুরুষদের অর্জিত সততা ও সুনামের ধারাকে অক্ষুণ্ণ রেখে আল্লাহর মেহমানদের সেবা দিয়ে যাই।

সেবার মানকে আরও আধুনিক ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে ২০১৩ সালে 'লাব্বাইক ওভারসীজ লিমিটেড' হজ এজেন্সি হিসেবে লাইসেন্স প্রাপ্ত হয়। প্রতিষ্ঠার পর থেকে আজ অবধি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমি অত্যন্ত নিষ্ঠা, বিশ্বস্ততা ও সুনামের সাথে এই পবিত্র ব্যবসা পরিচালনা করে আসছি।
আমাদের অঙ্গীকার ১৯৫৮ সাল থেকে শুরু হওয়া যে বিশ্বাসের ওপর ভিত্তি করে আমাদের এই যাত্রা, আজ সাত দশক পেরিয়েও আল্লাহর মেহমানদের সর্বোত্তম সেবা দেওয়াই আমাদের একমাত্র ব্রত। প্রজন্মের পর প্রজন্ম ধরে অর্জিত এই আস্থার নামই লাব্বাইক ওভারসীজ লিমিটেড।
হজ ও ওমরাহ প্যাকেজসমূহ
কোনো গোপন চার্জ নেই — যতটুকু প্রতিশ্রুতি, ততটুকুই সেবা। আপনার বাজেট অনুযায়ী বেছে নিন।
হজ স্পেশাল
লাব্বাইক স্পেশাল প্যাকেজ
৳৯,০০,০০০/- (নয় লক্ষ টাকা)
গমন: ২মে, ২০২৭, ফিরতি ফ্লাইট ২৯শে মে ২০২৭ মক্কা আবাসন: ২★ হোটেল, হারাম শরীফের চত্বর হতে ২০০ মিটারের মধ্যে (৩-৪ জন)। মদিনা আবাসন: মারকাজিয়া (সেন্ট্রাল এরিয়া) ২০০ মিটারের মধ্যে হোটেল (৪ জন)। রুম সুবিধা: এসি রুম, সংযুক্ত বাথরুম, ফ্রিজ, টিভি ও গরম/ঠান্ডা পানি। মিনা ও আরাফাত: সৌদি মোয়াল্লেম ডি-ক্যাটাগরির এসি তাঁবু এবং ৩ বেলা খাবার। খাবার ব্যবস্থা: ৩ বেলা বুফে খাবারের ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা চা-কফি সুবিধা। যাতায়াত: হজের যাবতীয় যাতায়াত এসি রিজার্ভ বাসের সু-ব্যবস্থা।

⚠️ নোট: ২ জনের রুম আপগ্রেড এবং মক্কা/মদিনা ৪/৫★ হোটেল পরিবর্তনের সুবিধা আছে (অতিরিক্ত ফি প্রযোজ্য)। এছাড়া আপনি যদি নিচে উল্লেখিত সুবিধা পেতে চান: • মক্কা মদিনায় ফাইভ স্টার হোটেলে থাকতে চান। • মিনা ১/২ নং ক্যাটাগরির মোয়াল্লেম এর ভিআইপি তাবুতে থাকতে চান। • ১২-১৪ দিনের শর্ট প্যাকেজের মাধ্যমে হজ্জ করতে চান। • মক্কা-মিনা-আরাফা-موزدলেফা-মিনা-রিজার্ভ গাড়ী ও ট্রেনে যাতায়াত করতে চান।
প্যাকেজ এ
লাব্বাইক প্যাকেজ: এ
৳৭,৭০,০০০/- (সাত লক্ষ সত্তর হাজার টাকা)
গমন: ১৮ এপ্রিল, ২০২৭, ফিরতি ফ্লাইট ২২শে মে ২০২৭ মক্কা আবাসন: ২★ হোটেল, হারাম শরীফের চত্বর হতে ২০০ মিটারের মধ্যে (৩-৪ জন)। ※ হজ্জের আগে-পরে ৫/৬ দিন ২ কিমি দূরের হোটেল অবস্থান। মদিনা আবাসন: মারকাজিয়া (সেন্ট্রাল এরিয়া) ২০০ মিটারের মধ্যে হোটেল (৪ জন)। রুম সুবিধা: এসি রুম, সংযুক্ত বাথরুম, ফ্রিজ, টিভি ও গরম/ঠান্ডা পানি। মিনা ও আরাফাত: সৌদি মোয়াল্লেম ডি-ক্যাটাগরির এসি তাঁবু এবং ৩ বেলা খাবার। খাবার ব্যবস্থা: ৩ বেলা বুফে খাবারের ব্যবস্থা এবং ২৪ ঘণ্টা চা-কফি সুবিধা।

⚠️ নোট: এক রুমে ২ জন থাকার জন্য অতিরিক্ত ফি প্রদান করতে হবে।
যোগাযোগ করুন
হজ ও উমরাহ সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন
প্যাকেজ কাস্টমাইজেশন সুবিধা
অভিজ্ঞ গাইড ও গ্রুপ প্রস্থান সেবা
ভিসা, বিমান টিকিট ও হোটেল বুকিং সহায়তা
+880 1897992850
নিরাপদ লেনদেন
সরকার অনুমোদিত
২৪/৭ সহায়তা
পবিত্র হজ অবিস্মরণীয় স্থির চিত্র
পবিত্র হজের অনন্য মুহূর্তগুলো, যা স্মৃতিতে থাকবে আজীবন
আমাদের সর্বশেষ হজ-যাত্রা বিষয়ক পরামর্শ
হজ পালনের প্রস্তুতি, করণীয় ও গুরুত্বপূর্ণ নির্দেশনা এক নজরে
01
ইহরাম (Ihram) হজের নিয়ত করে নির্দিষ্ট মিকাত থেকে ইহরামের কাপড় পরিধান ও তালবিয়াহ পাঠ করা
02
মিনায় অবস্থান (Mina) ৮ই জিলহজ থেকে মিনায় অবস্থান করা এবং সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা।
03
আরাফাতে অবস্থান (Arafat) ৯ই জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান ও ইবাদত করা (এটি হজের প্রধান রোকন)।
04
মুজদালিফায় রাতযাপন ৯ই জিলহজ দিবাগত রাতে মুজদালিফায় অবস্থান, ইবাদত ও কঙ্কর (পাথর) সংগ্রহ করা।
05
কঙ্কর নিক্ষেপ ও কোরবানি ১০ই জিলহজ বড় শয়তানকে পাথর মারা, কোরবানি করা ও চুল কেটে হালাল হওয়া।
06
তাওয়াফ ও সাঈ (Tawaf) কাবা শরিফ তাওয়াফে জিয়ারত করা এবং সাফা-মারওয়া পাহাড়ে সাঈ সম্পন্ন করা।
পেমেন্ট তথ্য
নিরাপদ ও সহজ লেনদেনের জন্য নিচের যেকোনো ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট সম্পন্ন করুন।
Southeast Bank
সাউথইস্ট ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নামলাব্বাইক ওভারসীজ লিঃ
অ্যাকাউন্ট নম্বর০০১১১০০০০৬৯৭৮
শাখামতিঝিল (ইসলামী ব্যাংকিং) শাখা, ঢাকা
রাউটিং নং২০৫২৭৪৩৩৬
Shahjalal Islami Bank
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নামলাব্বাইক ওভারসীজ লিঃ
অ্যাকাউন্ট নম্বর৪০০১১৩১০০০০২৮৩৪
শাখাপ্রধান শাখা, ঢাকা।
রাউটিং নং১৯০২৭১৭৮১
Prime Bank
প্রাইম ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নামলাব্বাইক ওভারসীজ লিঃ
অ্যাকাউন্ট নম্বর১২৬৩১০৩০০১৭৪৩৭
শাখাবৈদেশিক বাণিজ্যিক শাখা, মতিঝিল, ঢাকা।
রাউটিং নং১৭০২৭২৩২৬
Premier Bank
প্রিমিয়ার ব্যাংক লিমিটেড
অ্যাকাউন্ট নামলাব্বাইক ওভারসীজ লিঃ
অ্যাকাউন্ট নম্বর১০৮ ১৩১ ০০০০১১৯১
শাখামতিঝিল শাখা, ঢাকা।
রাউটিং নং২৩৫২৭৪২৪৩
আমাদের সম্মানিত যাত্রীদের মতামত
যারা আমাদের উপর আস্থা রেখে হজ ও উমরাহ সম্পন্ন করেছেন, তাদের বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান মতামত
"নূর ট্রাভেলস-এর মাধ্যমে আমার হজ যাত্রা ছিল অত্যন্ত স্বস্তিদায়ক। তাদের আবাসন এবং সার্বক্ষণিক আলেমদের গাইডলাইন আমাকে মানসিকভাবে প্রশান্তি দিয়েছে।"
Mohammed AbdullahHajj Pilgrim, 2024
"লাব্বাইক ওভারসীজ লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনা ছিল চমৎকার। বিশেষ করে মক্কা ও মদিনার হোটেলগুলো অনেক কাছে ছিল, যা আমাদের ইবাদতে অনেক সাহায্য করেছে।"
Hazrot AliHajj Pilgrim, 2024
"খাবার দাবারের মান এবং গাইডদের ব্যবহার সত্যিই প্রশংসনীয়। আল্লাহর মেহমানদের যেভাবে তারা যত্ন নিয়ে সেবা দেন, তা অতুলনীয়।"
Fatema BegumHajj Pilgrim, 2023
"প্রথমবার ওমরাহ করতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হয়নি। আলেমদের দিকনির্দেশনা ও সার্বক্ষণিক সহযোগিতা আমার ওমরাহ যাত্রাকে সফল করেছে।"
Foisal HossainUmrah Pilgrim, 2024
"হজের সব নিয়ম-কানুন আগে থেকেই সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছিল। হজের দিনগুলোতে যাতায়াতের সুব্যবস্থা প্রশংসার যোগ্য।"
Jashim UddinHajj Pilgrim, 2024
"লাব্বাইক ওভারসীজের প্রতি আমাদের কৃতজ্ঞতার শেষ নেই। হজের মতো কঠিন সফরে তাদের সেবা আমাদের সব কাজ অনেক সহজ করে দিয়েছিল।"
Abdul MalekUmrah Pilgrim, 2023
আমাদের অফিসিয়াল অধিভুক্তি ও অনুমোদনসমূহ
যারা আমাদের উপর আস্থা রেখে হজ ও উমরাহ সম্পন্ন করেছেন, তাদের বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান মতামত
MINISTRY OF RELIGIOUS AFFAIRS গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অনুমোদিত হজ এজেন্সি হিসেবে সততা ও সুনামের সাথে হজ সেবা প্রদান। বিস্তারিত
MINISTRY OF CIVIL AVIATION AND TOURISM বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অনুমোদিত নিবন্ধিত ট্রাভেল এজেন্সি হিসেবে নিরাপদ বিমান টিকিট ও ভ্রমণ সেবা প্রদান। বিস্তারিত
IATA ACCREDITED AGENCY আইএটিএ অনুমোদিত আন্তর্জাতিক ট্রাভেল পার্টনার হিসেবে বিশ্বব্যাপী বিমান টিকিট বুকিং ও ইস্যুর সুবিধা প্রদান। বিস্তারিত
HAAB MEMBER (HAAB) হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর সম্মানিত সাধারণ সদস্য হিসেবে নিবন্ধিত ও স্বীকৃত। বিস্তারিত
ATAB MEMBER
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)-এর অনুমোদিত ও সক্রিয় সদস্য হিসেবে অন্তর্ভুক্ত। বিস্তারিত
BIMAN, EMIRATES, ETIHAD APPROVED বিমান বাংলাদেশ, এমিরেটস ও ইতিহাদ এয়ারওয়েজের প্রিফার্ড অফিসিয়াল পার্টনার ও ট্রাভেল এজেন্ট হিসেবে স্বীকৃত। বিস্তারিত
জিজ্ঞাসা সমূহ
আমাদের কাজের পদ্ধতি এবং সেবাসমূহ সম্পর্কে সরাসরি উত্তর পান।
কিভাবে আমি হজ বা ওমরাহ প্যাকেজ বুকিং করতে পারি?আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অথবা সরাসরি আমাদের অফিসে এসে প্রাক-নিবন্ধন সম্পন্ন করতে পারেন। প্রাক-নিবন্ধনের জন্য জাতীয় পরিচয়পত্র (NID) এবং প্রাথমিক বুকিং মানি প্রয়োজন হবে
প্যাকেজ মূল্যের অতিরিক্ত কোনো লুকানো ফি আছে কি?না। আমাদের প্রতিটি প্যাকেজে বিমান টিকিট, মোয়াল্লেম ফি, মক্কা ও মদিনার হোটেল আবাসন, তিনবেলার খাবার এবং স্থানীয় যাতায়াত খরচ অন্তর্ভুক্ত থাকে। সৌদি সরকারের কোনো নতুন কর বা ব্যক্তিগত কেনাকাটা ব্যতীত অতিরিক্ত কোনো লুকানো ফি নেই
ওমরাহ প্যাকেজে কি কি সুবিধা দেওয়া হয়?আমাদের ওমরাহ প্যাকেজগুলোর মধ্যে ওমরাহ ভিসা প্রসেসিং, সরাসরি ফ্লাইটের টিকিট, হারাম শরীফের কাছাকাছি হোটেল, স্বাস্থ্যসম্মত খাবার, গাইড সার্ভিস এবং মক্কা-মদিনার ঐতিহাসিক স্থানসমূহ জিয়ারত করার সুবিধা অন্তর্ভুক্ত থাকে
যাত্রীদের সাথে কি কোনো অভিজ্ঞ গাইড বা মোয়াল্লেম থাকেন?হ্যাঁ, আমাদের প্রতিটি কাফেলার সাথে বাংলাদেশ থেকে অভিজ্ঞ গ্রুপ লিডার বা মোয়াল্লেম এবং মক্কায় স্থানীয় গাইড থাকেন, যারা যাত্রীদের হজের নিয়মকানুন ও ইবাদতসমূহ সঠিকভাবে সম্পন্ন করতে সার্বক্ষণিক দিকনির্দেশনা প্রদান করেন
কোনো কারণে বুকিং বাতিল করতে চাইলে রিফান্ড পলিসি কি?ভিসা প্রসেসিং বা বিমান টিকিট কাটার পূর্বে বাতিল করলে নির্দিষ্ট সার্ভিস চার্জ বাদে বাকি টাকা ফেরত দেওয়া হয়। তবে টিকিট ইস্যু বা ভিসা হয়ে যাওয়ার পর সৌদি হজ মন্ত্রণালয় ও এয়ারলাইন্সের নীতি অনুযায়ী রিফান্ড প্রসেস করা হয়ে থাকে